
নীলফামারীর কিশোরগঞ্জে এক নবজাতকের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাতে গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন রংপুর-ডালিয়া সড়কের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
থানাসূত্রে জানা য়ায়, ওই সড়কসংলগ্ন শিরিন বেগমের বাড়ি। ময়লা ফেরার জন্য তিনি সন্ধ্যার পর রাস্তার ধারে যান। এ সময় একজন লোককে রাস্তার পাশে ওষুধের কার্টন রেখে যেতে দেখতে পান। বাড়িতে এসে বললে তার স্বামী গ্রাম পুলিশকে খবর দেন।
পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় উৎসুক পথচারীরা ভিড় জমান। একমি ওষুধের কার্টন থেকে নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। ব্যান্ডেজ করার গজ কাপড় দিয়ে শিশুটির লাশ মোড়ানো ছিল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।