একসঙ্গে দেখা যাবে তিন তারকাকে
একসঙ্গে দেখা যাবে তিন তারকাকে

তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লাকে এবার একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। তাদের সঙ্গে চমক হিসেবে থাকবেন আঁখি আলমগীরও। অভিনেতা আলমগীরের প্রথম সংসারের মেয়ে আঁখি আলমগীর। ফলে প্রথমবারের মতো একসঙ্গে তাদের তিনজনকে দেখা যাবে পর্দায়।
তাদের নিয়ে বিজ্ঞাপনটি বানাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। আগামী ১০ জানুয়ারি শুটিং হবে বিজ্ঞাপনটির।নির্মাতা অনন্য মামুন বলেন, একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হবে এটি। বড় আয়োজনে বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে প্রচার হবে। বিজ্ঞাপনটির জন্য তাদের ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারছিলাম না। সেই কারণে তাদের নিয়েছি। স্ক্রিনেও তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবে আসছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।