আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ, অভিযোগ হেফাজতের নেতাকর্মীদের।

 

কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে।তিনি সংগঠনটির মুখপাত্র ও শীর্ষস্থানীয় নেতাদের একজন।
পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী। তিনি বলেছিলেন, হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শেষে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জ থেকে তাঁকে আটক করা হয়েছিল।