ইয়াছির আরাফাত | বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জিনিয়া ওমর মডেল একাডেমি’র চুড়ান্ত সেমিস্টারের ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জিনিয়া ওমর মডেল একাডেমি’র চুড়ান্ত সেমিস্টারের ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ আব্দুল হামিদ, জিনিয়া ওমর মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।