২০২৩ সালে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে গুগল। ইতোমধ্যেই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাকরি হারানোর মুখে দাঁড়িয়ে থাকা বিপুল কর্মীদের শেষ ভরসা গুগলের সিইও সুন্দর পিচাই।
কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে নিজেদের অবস্থা তুলে ধরেছেন একাধিক গুগল কর্মী।
যে পদ্ধতিতে ছাঁটাই করা হতে পারে, সেই নিয়েও অভিযোগ জানিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। তবে খরচ কমাতে বদ্ধপরিকর গুগলের কর্তারা। এমন পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন পিচাই? তা নিয়ে সংশয় রয়েছে।
কর্মীদের ছাঁটাই করতে বিশেষ একটি সিস্টেম চালু করেছে গুগল। সংস্থার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারছেন না, এমন কর্মীদের খুঁজে বের করবে গুগল রিভিউস অ্যান্ড ডেভেলপমেন্ট নামে নতুন এই সিস্টেম।

ইতোমধ্যেই ম্যানেজারদের কাছে নির্দেশিকা দেয়া হয়েছে, তারা যেন নতুন সিস্টেমের মাধ্যমে কর্মীদের চিহ্নিত করেন। তবে শোনা যাচ্ছে, নতুন বছরের প্রথমদিকেই পুরোদমে ছাঁটাই প্রক্রিয়া শুরু করবে গুগল। নতুন এই সিস্টেম চালু হওয়ার পর থেকেই আশঙ্কায় ভুগছেন গুগলের বহু কর্মী।
গুগল কর্মীদের দাবি, নতুন সিস্টেমের মাধ্যমে ম্যানেজারদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রত্যেক ম্যানেজারকে একটি কোটা দেয়া হচ্ছে, ও সেই সংখ্যক কর্মীকে ছাঁটাই করতেই হবে বলে নির্দেশ দেয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে ওই চিঠিতে।
গুগল কর্মীদের দাবি, এই ভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই বিপুল সংখ্যক কর্মী চাকরি হারাবেন। হিউম্যান রিসোর্স ম্যানেজার-সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার কাছে এই চিঠি পৌঁছে গিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।