মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ‘বম্ব সাইক্লোন’। তীব্র বাতাসের সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টির কারণে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। খবর অ্যাক্সিওস।

মার্কিন গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) শক্তিশালী এ ঘূর্ণিঝড় আঘাত হানে। শক্তিশালী এ ঝড়ে সবচেয়ে জনবহুল এ মার্কিন অঙ্গরাজ্যের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে সান ফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টোর আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, টানা বৃষ্টি ছাড়াও ওই অঞ্চলে বুধবার প্রতি ঘণ্টায় ৭০ মাইল (১১০ কিলোমিটার) বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিপাত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকবে।