ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে যে রুশ সৈনিকরা নিহত হয়েছেন তাদের পরিবার অর্থ সহায়তা পেতে যাচ্ছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত এক আদেশে সই করেছেন।

ওই আদেশে বলা হয়, সৈনিক পরিবারগুলোকে ৫০ লাখ রুবল (৬৮ হাজার ৮০০ ডলার) দেয়া হবে। এছাড়াও এতে রুশ সৈন্য, নিরাপত্তা বাহিনী ও তাদের পরিবারের জন্য বাড়তি সামাজিক নিশ্চয়তার বিষয়েও বলা হয়েছে।

রাশিয়ান লিগ্যাল ইনফরমেশন এজেন্সির ওয়েবসাইটে এই আদেশটি প্রকাশিত হয়েছে। যুদ্ধে আহত হয়েছেন কিংবা যুদ্ধে ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, এমন সৈনিকদের তিন মিলিয়ন রুবল (৪১ হাজার ৩০০ ডলার) দেয়া হবে।