গত বছরের নভেম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই শোকের আবহ এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার।
এবার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি।
সেই ক্যানসার ফের হানা দিয়েছে তার শরীরে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে।
কেমোথেরাপি চলছে। ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হবে। কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে ঐন্দ্রিলার মা শিখা শর্মার অস্ত্রোপচার হবে। শিখা বলেন, বেঁচে থাকতে হয় তাই আছি।
আমি এবং ঐন্দ্রিলার বাবা একদম ভালো নেই। সামনে বড় সার্জারি। তবু চিন্তা হচ্ছে না। যা হয় হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।