শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১০ জানুয়ারি বেলা ১১ টায় সময় জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে আওয়ামীলীগ এক র্যালী বের করে।
র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ¯’াপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের পক্ষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে দুপুর দুইটার সময় শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এসময় জেলা স্বে”ছাসেবক লীগের পক্ষ থেকে যুগ্ম-আহŸায়ক খোরশেদ আলম ইয়াকুব পুষ্প স্তবক অর্পণ করেন। পুষ্প স্তবক অর্পণশেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।