
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে এবং জনসাধারণকে অধিক সচেতন করতে নড়াইলের লোহাগড়ায় মাস্ক বিতরণ করেছে লোহাগড়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ সৌরভ হোসেন মোল্লা, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) লোহাগড়া পৌরসভার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের লক্ষ্মীপাশা বাজার , খেয়াঘাট এলাকা, হাসপাতাল চত্বর, সিএন্ডবি চৌরাস্তা , থানার নামনে ও বাসস্ট্যান্ড এলাকায় ভাইরাস রোধ ও সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে ব্যবসায়ী, ক্রেতা, ইজিবাইক ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিচ শরীফ, জাকির হোসেন, শাকিল মৃধা, সোহেল রানা খোকা, রইচ মোল্লা,নাঈম ফকির, মিরাজ শেখ, আমিনুর হোসেন, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রিমু, মারুফ গাজী,আরিয়ান রানা, ইমরান তালুকদার, মামুন মোল্লা, সাকিব শেখ,সাজিম খান,সুজন শেখ সহ অনেকে উপস্থিত ছিলো।
লোহাগড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সৌরভ বলেন, শুধু করোনা না জামাত- শিবিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে যত বাধা আসুক দেশের জন্য সবসময় কাজ করে যাবো, তিনি আরো বলেন, আমি দেশের জন্য সবসময় কাজ করতে চাই আর করোনা ভাইরাস যতদিন থাকবে আমার মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।