ঠাকুরগাঁও পৌর শহরের বাড়িতে নিজের বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে গোলাম আজম (২৯)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর থানায় গিয়ে হাজির হন গোলাম আজম।
নিহত ফজলে আলম (৫৮) জেলার পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাঠের ব্যবসা করতেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।