অস্ট্রিয়ান ও সুইস আল্পসে সপ্তাহান্তে বেশ কয়েকটি তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটক রয়েছেন। খবর বিবিসি’র।
মারাত্মক তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে অস্ট্রিয়ায় চার মাত্রার তুষারধস সতর্কতা জারি করা হয়েছে। এটা দেশটিতে আবহাওয়া জনিত দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।
কিন্তু আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হলেও রাজধানী ভিয়েনার স্কুলগুলিতে ছুটি থাকায় পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলোতে পর্যটক উপচে পড়ছে। রোববার অস্ট্রিয়া পুলিশ সেখানে পাঁচ পর্বতারোহীর মৃত্যুর খবর জানায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।