মদিনা মুনাওয়ারায় অবস্থিত ঐতিহাসিক মসজিদে আবু বকর সিদ্দিক রা:-এর পুনঃনির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর মুসল্লিদের নামাজের জন্য খুলে দেয়া হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) আলআরাবিয়া বিষয়টি নিশ্চিত করে। পত্রিকাটি জানায়, মসজিদে আবু বকর সিদ্দিক রা: মদিনার মসজিদে নববীর অদূরে আল-মাসলা বা আল-মানাখা এলাকায় অবস্থিত।
জাজিরাতুল আরবের ঈদের নামাজ পড়া হয়- এমন ঐতিহাসিক মসজিদগুলোর একটি মসজিদে আবু বকর সিদ্দিক রা:- যেখানে রাসূল সা: ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদের অনন্য স্থাপত্য শৈলীকে সংরক্ষণের উদ্দেশে পুনঃনির্মাণ ও সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একইসাথে আশপাশের অন্তত ৯৩ বর্গ মিটার এলাকায় মসজিদের প্রাচীন স্থাপত্য পুনরুদ্ধার করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।