ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের শেষ দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। এর পর ফিঞ্চের অধীনে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছিলেন অজিরা।
কিন্তু বিশ্ব আসরে অজি অধিনায়কের ব্যাটের মতোই নিষ্প্রভ ছিলেন স্বাগতিকরা। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিঞ্চ।
সেই সঙ্গে অজি জার্সিতে নিজের পথচলা শেষ করলেন অস্ট্রেলিয়াকে একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ফিঞ্চ সাংবাদিকদের বলেন, ‘আমি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারব না।
তাই এটাই জাতীয় দল থেকে সরে যাওয়ার সেরা সময়। এখন অবসর নিলে দল সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাবে। আমার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে যারা আমায় সমর্থন করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।