অন্ধকার ঘরে থেকেও মাঝরাতে ঘুমাতে পারেন না অনেকেই। রাতে ঘুমের মাঝখানে জেগে ওঠা এবং আবার ঘুমের জন্য রীতিমতো একটি যুদ্ধ করা কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন ভালো বিষয় নয়। এতে পরের দিনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে অসুবিধা হয়, শরীর হয়ে পড়ে অবসন্ন, অচল।
শরীর ভালো রাখার জন্য যে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, এটা তো কারো অজানা নয়। রাতের একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে জেগে ওঠার অর্থ হলো, শরীরের ভেতর কিছু ঘটছে। ঘুমের মধ্যে শরীরে অনেক কিছু ঘটতে থাকে।
শরীর তখনো তার কাজ চালিয়ে যেতে থাকে। যখন মস্তিষ্ক তন্দ্রার মধ্যে থাকে, শরীর টিস্যুকে পুনর্গঠন করে, হরমোন নিঃসরণ করে এবং পেশির বৃদ্ধি ঘটে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে করতে হবে কিছু কাজ, মানতে হবে নিয়ম। চলুন জানা যাক সে সম্পর্কে-
◼️সারাদিন পানি খাওয়া হয় না বলে, বাড়ি ফিরে অনেকেই একবারে বেশি পানি খেয়ে নেন। আরে ফলে রাতে বার বার প্রস্রাবের বেগ পায়। এতে স্বাভাবিকভাবেই ঘুমের ব্যাঘাত ঘটে। তাই শুতে যাওয়ার আগে বেশি পানি না খাওয়াই ভালো।
◼️ঘুম ভাঙলেই অনেকের ঘড়ি দেখার অভ্যাস আছে। চিকিৎসকদের মতে, রাতে ঘুম ভেঙে ঘড়ির কাঁটার দিকে তাকালে মনে অজানা এক আতঙ্ক বা উদ্বেগের সৃষ্টি হয়। যদি সময় দেখতেই হয়, সে ক্ষেত্রে ফোনের ঘ়ড়ি দেখুন।
◼️বিছানায় যাওয়ার আগে অনেকেরই সামান্য হলেও অ্যালকোহল পানের অভ্যাস আছে। ঘুম আনতে সাহায্য করে ট্রিপটোফ্যান নামক এক যৌগ। তার ক্ষরণ আটকে দিতে পারে অ্যালকোহল। ফলে ঘুম আসতে সমস্যা হয়।
◼️ঘুমের সময় পোষ্যকে কাছে নিয়ে শুতে ভালবাসেন অনেকে। কিন্তু বিছানায় লেগে থাকা পোষ্যের লোম যদি নাকে-মুখে ঢুকে যায় তা হলে অ্যালার্জির আশঙ্কা এড়িয়ে যাওয়া যায় না। ক্রমাগত হাঁচি, কাশি থেকেও ঘুম নষ্ট হতে পারে।
◼️ঘুমাতে যাওয়ার আগে এমন কোনও ছবি, সিনেমা বা গল্প দেখবেন না বা পড়বেন না, যা থেকে উত্তেজিত হয়ে পড়তে পারেন। এর বদলে নিশ্চিন্ত ঘুমের জন্য কিছু ক্ষণ ধ্যান করতে পারেন। হালকা কোনও যন্ত্রসংগীত শুনতে পারেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।