
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ নিহতসহ অসংখ্য মানুষ আহত হওয়ার প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি।
বুধবার গভীর রাতে মোবাইলে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি জানান, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির আজ বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।