ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এরই মধ্যে তারা ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছেন। এ ছাড়া তিন জনের মরদেহ উদ্ধার করেছেন তারা।

বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল বুধবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। পরদিন তারা দেশটির আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছান। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। এর আগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিতে তুরস্কে যায় বাংলাদেশের ‘সম্মিলিত সাহায্যকারী দল’। ৬০ সদস্যের দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন।