জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ধারণা করছে, তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ায় ৫০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়ে পড়েছেন। দুই দেশের ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ২৪ হাজার।
জাতিসংঘের শরণার্থী সংস্থাটির সিরিয়ার প্রতিনিধি শিভাঙ্কা ধনপাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জানান, শক্তিশালী ভূমিকম্পে প্রচুর মানুষ আহত হয়েছেন। একইভাবে বাস্তুচ্যুত মানুষের পরিসংখ্যানও অনেক।
তিনি আরও বলেন, ‘সিরিয়ায় যুদ্ধ মধ্যে ভূমিকম্প নতুন সংকট। প্রচণ্ড শীতে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারঝড় হচ্ছে। আমরা অর্থনৈতিকভাবে ধাক্কা খেয়েছি।’
গত সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল ৭ দশমিক ৮। মাত্রার হিসাবে আনুষ্ঠানিকভাবে এটিকে বড় ভূমিকম্প বিবেচনা করা হয়।
১০০ কিলোমিটার ফ্রন্টলাইন এটি ভেঙে ফেলে। এতে ফল্ট লাইনের কাছাকাছি থাকা ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর শতাধিক আফটার শক হয়।
খবর আল-জাজিরা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।