শুরুতে ঝড় তুললেন মিরাজ, শেষ দিকে তাণ্ডব চালালেন করিম জানাত। তাদের ব্যাটে ভর করে বিপিএল এলিমিটেরে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল।
রংপুরকে জিততে হলে করতে হবে ১৭১ রান। ৪৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন মিরাজ। ৯টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও মারেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদও ছোট্ট একটি ঝড় তুলেছিলেন। ২১ বলে তিনি খেলেছেন ৩৪ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও ছিল তার ব্যাটে।
এ ছাড়া আফগান ব্যাটার করিম জানাত শেষ মুহূর্তে ২৫ বলে ৩৩ রান করে বড় স্কোর গড়তে বেশ সহায়তা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।