অঢেল সম্পত্তির অংশ দুই মেয়েকে দিতে পারেন এমন আশঙ্কায় মুক্তিযোদ্ধা বাবা আ. হালিম (৭২) কে খুন করেন তারই একমাত্র ছেলে এইচ এম মাসুদ।পূর্বপরিচিত এক অটোরিকশাচালকের সহযোগিতায় বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেন মাসুদ।
মৃত্যু নিশ্চিত হতে ডিজিটাল প্রেশার মাপার মেশিন দিয়ে যাচাইও করেন। এরপর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সাজান ডাকাতির নাটক।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধা আ. হালিম নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ বাসায় খুন হন।
এ ঘটনায় ১ ফেব্রুয়ারি নিহতের জামাতা জাহের আলী ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মামলাটির তদন্তভার দেওয়া হয় পিবিআই’র এসআই মাজহারুল ইসলামকে।
তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই অটোরিকশাচালক রুবেলকে গ্রেফতার করে পিবিআই। মামলার তদন্তকারী এ সংস্থা জানায়,
পাঁচ লাখ টাকার চুক্তিতে বৃদ্ধ হালিমকে খুনের মিশনে অংশ নেয় অটোরিকশাচালক রুবেল।
আর অটোচালকের গ্রেফতারের পর পরই খুনি মাসুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তাকে দেশে ফেরাতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পিবিআই জানায়, সম্পত্তি ভাগাভাগি এবং বাসায় রাখা নগদ টাকা একাই ভোগ করার হীন উদ্দেশ্যে বাবাকে হত্যার পরিকল্পনা করেন মাসুদ। এজন্য সহতায়তা করতে রুবেলকে ৫ লাখ টাকা দেওয়ার চুক্তি করেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।