দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় শেষবারের মতো বাড়ানো হয়েছে। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
আর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের ফি জমা দেয়া যাবে। রোববার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের দাখিল পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় শেষবারের মতো আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।
ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে, প্রথম দফার বর্ধিত সময়ে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ও পরে দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিল। জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করবে।
প্রতিষ্ঠান প্রধান সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করবেন। এরপর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদরাসা প্রধান দায়ী থাকবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।