মিজানুর রহমান, নেহালপুর (মনিরামপুর) সংবাদদাতাঃ গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভুমি) আলী হাসানের সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান কাজী জলি আক্তার। আরো উপস্থিত ছিলেন মনিরামপুর থানার ওয়ারেন্ট অফিসার প্রসেন্জিত কুমার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্চ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, থানার বিভিন্ন অফিসের কর্মকর্তা/ কর্মচারী, উপজেলা প্রেসক্লাব মনিরামপুর, মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতি আলী হাসান বিগত মাসিক মিটিং এবং আগামি ২১ ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন, আইন শৃংখলার অবনতি, বাল্য বিবাহ উপস্থিত সুধীজনের মতামত শোনেন এবং গুরুত্বপুর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।