
নিজেস্ব প্রতিবেদক | গাংনীঃ মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে পানিতে ডুবে সাব্বির হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু সাব্বির কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ চর এলাকার হাসান আলীর ছেলে।সোমবার দুপুর ২ টার দিকে করমদী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,সাব্বির তার দাদীর সাথে সােমবার সকালে ফুপা করমদী গ্রামের সরকার পাড়ার শাকিল আহমেদের বাড়িতে বেড়াতে আসে।
আসার পর দুপুরে তার ফুপার বাড়ির পাশে একটি পুকুরে খেলার সাথীদের নিয়ে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খেলার সাথীরা তার ফুপার বাড়িতে খবর দেয়।
পরে স্থানীয় লােকজন খােঁজাখুজির পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।