যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। সারোজমিনে গিয়ে জানা যায়, নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুম, ৪টি শ্রেণী কক্ষ ও একটি চিলেকোটার দরজার তালার হ্যাজবল কাটা,,এবং অফিস রুমের ৪টি ফ্যান, ৪ শ্রেণীকক্ষের ১৬ টি ফ্যান ও চিলেকোটার রুমের ১ টি ফ্যান সহ মোট ২১টি ফ্যান, ১০পিছ তোয়ালে,কৌটার ভিতরে রাখা নগত ১ হাজার টাকা,৪০পিচ সাবান ও ২ টি তালা চুরি হয়।
নালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মশিউর রহমান, ঢাকা রিপোর্টকে, জানান (১৬ই ফেব্রুয়ারি) স্কুল পরিচালনা শেষে তালা বদ্ধ করে বাসায় যায় ১৭ ও ১৮ তারিখ সরকারি সাপ্তাহিক ছুটি থাকায় বিদ্যালয়ে আসা হয়নি, পরক্ষণে ১৮ ফেব্রুয়ারি শনিবার বিকালের লোক মারাফাতে জানতে পারি বিদ্যালয় এর অফিস কক্ষের দরজা খোলা তাৎক্ষণিকভাবে আমি দ্রুত প্রতিষ্ঠানে চলে আসি, এসে দেখি বিদ্যালয়ের অফিস রুম ৪টি শ্রেণী কক্ষ ও একটি চিলেকোটার দরজার তালার হ্যাজবল কাটা,,এবং অফিস রুমের ৪টি ফ্যান, ৪ শ্রেণীকক্ষের ১৬ টি ফ্যান ও চিলেকোটার রুমের ১ টি ফ্যান সহ মোট ২১টি ফ্যান, ১০ পিচ তোয়ালে, কৌটার ভিতরে রাখা নগত ১ হাজার টাকা,৪০পিচ সাবান ও ২ টি তালা চুরি করে নিয়ে গেছে,এবং ৩ টা স্টিলের আলমারির তালা ভাঙ্গা প্রয়োজনীয় কাগজপত্র ও অনন্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় তছনছ করা, আমি সাথে সাথে
প্রতিষ্ঠানের সভাপতি সাহেব ও অন্যান্য শিক্ষকদের বিষয়টি অবহিত করি।পরবর্তীতে সভাপতি সাহেবের নির্দেশনায় বিষয়টা উপজেলা শিক্ষা অফিসার কে জানাই, তাদের নির্দেশনা থানায় একটি অভিযোগ করি।
বিদ্যালয় সহকারী শিক্ষিকা আরোতি রানী জানান আমি দীর্ঘদিন যাবত অত প্রতিষ্ঠানের শিক্ষকতা করে আসছি সাম্প্রতিক সময়ে এমন চুরির ঘটনা খুব বেদনাদায়ক।
বিদ্যালয়ের সভাপতি এস এম আবু তাহের বলেন বিদ্যালয়টি নবনির্মিত ভবন তার ভিতরেই এমন দুঃসাহসিক একটা চুরির ঘটনা আসলে দুঃখজনক আমি মর্মাহত।
ইতিপূর্বে পার্শ্ববর্তী রেজাকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়,কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন চুরির ঘটনা ঘটেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।