মোঃ সাজ্জাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ মনিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়ীকতা ও আইন শৃঙ্খলা সংক্রান্তে স্থানীয় সাধারণ মানুষ ও প্রতিটা ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদের ইমাম এবং সুধীজনের সাথে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে এ সভায় ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আয়ূব আলী গাজী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকুরিয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বরত মনিরামপুর থানার এস আই মলয় বসু এবং এ এস আই শ্যামল কুমার, ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য হুমায়ুন কবির, সংরক্ষিত ৭,৮ও ৯ নং ওয়ার্ডের নারী ইউ পি সদস্য সোনিয়া বেগম, বক্তারা তাদের বক্তব্যে বলেন ঢাকুরিয়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর, আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা পেলে আমরা ঢাকুরিয়া ইউনিয়নকে সাম্প্রদায়িক দাঙ্গা রোধসহ আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারবো,
মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।