আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণ শেষে ডেপুটি স্পিকার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।