মোঃ মানিক হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২১ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে আরএমপি পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার করা হয়েছে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ২ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে।
এদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৩ পিস ট্যাপেন্টাডল ও ৬০ লিটার এ্যালকোহল উদ্ধার হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।