
মনোবিজ্ঞান বিভাগে আয়োজিত সাইকোলজি আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুর্নামেন্টে ১২,১৩,১৪,১৫,১৬ এবং ১৭ ব্যাচ অংশগ্রহণ করেন। ৬ মার্চ অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি সাইন্স ফ্যাকাল্টির মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ১৩ ও ১৪তম সম্মিলিত ব্যাচের সাথে ১৫তম ব্যাচের খেলায় চ্যাম্পিয়ন হয় ১৫তম ব্যাচ।
গতকাল ৫ মার্চ উক্ত টুরটুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকরাম উজ্জামান। এসময় বিভাগের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহিম ফরাজি এবং সাধারন সম্পাদক এস এম আকতার হোসাইন। মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এরকম আয়োজনে অংশগ্রহণ করতে খুবই ইচ্ছুক বলে জানান তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।