টলিউডের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। ‘মেঘলা’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন অর্ণব মিদ্যা।
এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এরই মধ্যে ছতিবে মিথিলার চরিত্রের ধারণা দিতে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
‘মেঘলা’ ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখকে। অর্ণবের এই ছবিতেও সংগীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।