রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ের অধ্যাপক পদে যোগদান করেছেন প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম। ০৯ মার্চ, ২০২৩ রোজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিমের যোগদানকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
এসময় উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর নূর উদ্দীন আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ইমদাদ উল হক, বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম, মিডিয়া রিলেশন অফিসার মো. কারশেদ আলম, বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউটস সম্পাদক এম গাফফার মিঠু এবং প্রমোশন অফিসার ইমাম মেহেদী।
এসময় প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন।
ইতোপূর্বে তিনি চার বছর বগুড়ার পুন্ড্রু বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন বিওটির চেয়ারম্যান জনাব হাসানুল হক ইনু ও ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।