
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার, ঢাকা):’উচ্ছ্বাসে ভাসি স্মৃতির ভেলায়’ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় পুনর্মিলনী আগামীকাল শনিবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে তৃতীয় পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী আশরাফুল আজিম এ তথ্য জানান।
কাজী আশরাফুল আজিম বলেন, শনিবার (১১ মার্চ) সকাল দশটায় দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের অমর একুশের ভাস্কর্যের পাদদেশ থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সরকার ও রাজনীতি বিভাগের সামনে এসে শেষ হবে।
ঐ দিন বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভাগের সাবেক বনাম বর্তমানদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া নারী এবং শিশুদের জন্য মজার মজার খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছ। তৃতীয় পুনর্মিলনীতে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করবে বিকেল পাঁচটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সম্মাননা দেয়া হবে- সরকার ও রাজনীতি বিভাগের সাবেক ও প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কীর্তিমান সাবেক শিক্ষার্থী এবং গুনীজনকে। সম্মাননা পর্ব শেষে অনুষ্ঠিত হবে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা৷অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এছাড়াও রাতে মুক্তমঞ্চে গান গাইবেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।ঐ দিন সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মাননা দেয়া হবে এই গুনী শিল্পীকে।
পরে রাত ১০টায় র্যাফেল ড্র এর মধ্যদিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শেষ হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।