শনিবার একযোগে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৩০ প্রকল্পের। দীর্ঘ পাঁচ বছর পর শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে গিয়ে প্রধানমন্ত্রী প্রকল্প গুলোর উদ্বোধন করবেন।

এর মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলীতে দুটি স্থলবন্দর, ব্রিজ-কালভার্ট ও বিভিন্ন কলেজ-বিদ্যালয়সহ রয়েছে সদর উপজেলার ৫০ শয্যার হাসপাতাল।

পূর্ণাঙ্গ এ দুটি বন্দর চালু হলে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখবে। স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী ময়মনসিংহকে উন্নয়নের মডেলে পরিণত করবেন।

যেসব উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী সেগুলোর দ্রুত বাস্তবায়ন করবেন। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বিষয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বিগত বছরগুলোতে কোনো সরকার ময়মনসিংহবাসীর এত উন্নয়ন করেনি।