সেরা পরিচালক ও পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি সেরা সিনেমার অস্কারও জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।
এবারের আসরে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন কে হুই কুয়ান ও জেইমি লি কুর্তিস। ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তারা দু’জনে এ বছর অস্কার জিতেছেন। ‘
বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতে নিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।