রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার নামা এলাকায় বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়। ৭টা ৫৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
পরে আরও দুটি ইউনিট সেখানে পৌঁছায়। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সোয়া ৮টায় জানায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান বলেন, তাৎক্ষণিক হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।