দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণ গেছে শিশুসহ দুইশ মানুষের। আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ত্রাণ সংস্থা। দেশটির সরকার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০ জেলায় দুর্যোগময় অবস্থা ঘোষণা করেছে। খবর- বিবিসি।
সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। উদ্ধারকর্মীরা কাদায় চাপা পড়া জীবিতদের খুঁজে বের করতে বেলচা ব্যবহার করছেন।
ঝড়ের পর মালাউইয়ের বিদ্যুৎ সরবরাহ বিকল হয়ে গেছে। দেশের বেশিরভাগ অংশে দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছে। অবিরাম বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।