ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নের খামারাইল গ্রামের খোদা বকস এর ছেলে মো তিজা খাঁ বয়স( ৪৫) মাটিকাটা সিন্ডিকেট তৈরি করে দেদারছে চালিয়ে যাচ্ছেন মাটির ব্যবসা। নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট, দূষিত হচ্ছে এলাকার পরিবেশ অভিযোগ ভূক্তভোগী এলাকাবাসীর।তিজা খাঁ ঝিনাইদহে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী(পিয়ন) । সরকারি চাকরির আড়ালে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকায় অবৈধ মাটিকাটা সিন্ডিকেট তৈরি করেছে তিজা খাঁ ও তার ভাইয়েরা।এলাকায় মাটি ক্ষেকো নামে পরিচিত আছে তিজা খাঁ। মাঠের ফসলি জমির মাটি কেটে সেই মাটি ইট ভাটাই বিক্রি করছে তিজা খাঁ।

এমন অভিযোগ এর ভিত্তিতে সরোজমিনে গিয়ে দেখা যায়, কুলবাড়িয়া গ্রামে মাঠের ভিতরে ভেকু দিয়ে মাটি কাটছে তিজা খাঁ।ট্রাক্টর সাথে বগি লাগিয়ে কাটা মাটি ইট ভাটাই নিয়ে যাওয়া হচ্ছে। এলাকা বাসী জানান রাতদিন মাটি কাটা গাড়ি চলে এলাকার রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে।রাস্তায় মাটি কাদা জমে একটু বৃষ্টি হলেই পিচ্ছিল রাস্তায় ঘটছে অহরহ দূর্ঘটনা।পিচ রাস্তার উপর পরে থাকা মাটি সামান্য বৃষ্টিতে কাঁদা হয়ে মরণফাদ তৈরি হচ্ছে ।তিজা খাঃ এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করায় ভয়ে কেউ কিছু বলতে পারেনা।

এ বিষয়ে সাংবাদিকরা তিজা খাঁ কে রাস্তা ঘাট নষ্ট হচ্ছে ও মাটি কাটার জন্য সরকারি অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন কি জন্য কাগজ দেখাতে হবে এসিল্যান্ড এর কাছে গিয়ে দেখেক পারলে।

তিজা খাঁ সাংবাদিকদের বলেন তোদের বাপের জমি তোরা জমিতে গেছিস আমার জমি আমি মাটি কাটবো বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আরও বলেন আমি মাটি কাটবো তোরা কিছুই করতে পারবিনা, আমি সরকারি চাকরি করি ,আমার সাথে রাজনৈতিক অনেক বড় বড় নেতার ওঠা বসা রয়েছে, এসিল্যান্ড তো সেখানে কিছুই না । একজন সরকারি কর্রমচারী হয়ে কিভাবে সরকারি নিয়মকানুন না মেনে অবৈধ ভাবে মাটি কাটে, এবিষয়ে ঝিনাইদহ সদর পরিবার পরিকল্পনার কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন মাটি কাটা বিষয়ে প্রশাসন আছে তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন।

তিনি আরও বলেন তিজা খাঁ আমার দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী(পিয়ন), তিনি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ ও খারাপ ভাষা ব্যবহার করেছে তার প্রমান আমি পেয়েছি। তার জন্য আমি আমার অফিসের রুলস্ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। সরকারি চাকরির আড়ালে তার মাটিকাটা বিষয়টা ক্ষতিয়ে দেখা হবে তিনি ঠিক মতো অফিস করেন কি না।সরকারি কর্মচারী ও রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার কারনেই কি তিজা খাঁ প্রশাসনের নাকের ডগায় বসে সকল অবৈধ কাজ করে যাবে তার কোন বিচার হবে না বলে জনগণের মনে প্রশ্ন ওঠেছে।