
বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রাজন মিয়া (৪১)’কে রাজধানীর খিলগাঁও এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিস্ফোরক মামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মিয়া (৪১), পিতা-মৃত নুরুল ইসলাম @ গেন্দু মিয়া, সাং-ইসলাম পাড়া, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জকে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ০১/০৪/২০২৩ তারিখ গভীর রাতে রাজধানীর খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি, খুন, হত্যা, গুম, ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকতো। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ২০০৬ সালে করিমগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে ২০১৪ সালে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজা প্রদান করা হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আতœগোপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।