মাকে নিয়ে ছেলে এসেছেন ওমরাহ করতে। তবে বৃদ্ধা মা চলাচলে অক্ষম। আর তাই মাকে কাঁধে নিয়েই ওমরাহ সম্পন্ন করতে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন এক ছেলে। এমনই চিত্র ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে।
মাকে কাঁধে বহনকারী ওই ছেলের নাম কী, কোন দেশের বা কোন অঞ্চলের লোক তিনি তার কিছুই জানা যায়নি। ভিডিওতে দেখা যায়, ছেলের কাঁধে চড়ে ওমরাহ করা বৃদ্ধার চোখে-মুখে আনন্দ এবং বিজয়ের হাসি।
মা-ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন। তাদের দেখে ওই ছেলে হাত নাড়েন।
অপরদিকে তার মাও হাসিমুখে এদিক-ওদিকে তাকাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলেকে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অনেকে বলেছেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্যন্য নিদর্শন এটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।