রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে এ নিয়োগ প্রদান করেন। তিনি ছাত্র উপদেষ্টা তারেক নূরের স্থলাভিষিক্ত হন। এদিন বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। দায়িত্বে যোগদানের পর অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, এই দফতরটি শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট।
আমি যে তাদের সকল সমস্যার সমাধান করতে পারব সেটাও জোড় দিয়ে বলতে পারছি না। তবে যে কোন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে থাকব। নতুন এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতিপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।