স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাগুরার মহম্মদপুরে আগামী প্রজন্মের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলার ৩২টি বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণির ১৯২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্প থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৯২টি ট্যাব বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০.০০ ঘটিকায় মহম্মদপুর উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, জনাব আয়েশা আক্তার মিলি, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), জেলা পরিসংখ্যান অফিস, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছা: বেবী নাজনীন, ভাইস চেয়ারম্যান জনাব মো: বরকত আলী, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, আজকের এই স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন যে, জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া এই ট্যাবগুলোর যথার্থ ব্যবহার করার জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ দেন। সর্বোপরি তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে এই অসাধারণ উপহারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।