রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ধোঁয়াসহ বিভিন্নভাবে আহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। তারা সবাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিজিবির (বর্ডার গার্ড অব বাংলাদেশ) পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে।
৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ১২ প্লাটুন বিজিবি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।