চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করায় একজনের কারাদণ্ড
চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করায় একজনের কারাদণ্ড
সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে তপণ মন্ডল (৩২) নামে এক ব্যবসায়ীকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় অপদ্রব্য পুশ করা ২৫ কেজি চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত তপন মন্ডল উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত পরিমল মন্ডলের ছেলে।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।