ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

দেশে শিশু নির্যাতন দিনকে দিন ক্রমে বেড়েই চলেছে। নাবালিকা শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। এমনই ঘটনা যটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলায়। ঘটনার বিবরনে জানা যায় চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরবানিয়ারী গ্রামে ঘটে এ ঘটনা।
সাত বছরের শিশু কন্যাকে চর শৈলদাহ আদর্শ গ্রামের সুজন খানের ছেলে জাকির খান,হায়দার শেখের ছেলে শামীম শেখ বৃহস্পতি বার দুপুরে ফল খাওয়ার কথা বলে বাড়ির পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষন করে।শিশুটির ডাকচিৎকারে তার বাবা আখ ক্ষেতে গিয়ে হাতেনাতে দুইজনকে ধরে ।এসময় শিশুর বাবার হাতপা ধরে অনুনয় বিনয় করে মাফ চেয়ে চলে যায়।পরবর্তীতে শিশুটি অসুস্থ হলে তাকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরেতার বাবা।
নির্যাতিত শিশুর বাবা দুইজনকে আসামী করে থানায় মামলা করলে চিতলমারী থানা পুলিশ চরবানিয়ারী গ্রামে তল্লাশী চালিয়ে তাদের আটক করে এ তথ্য নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক।
শিশুটির ডাক্তারী পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।