ট্রেনে করে পর্যটন নগর কক্সবাজারে যেতে আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন রেললাইনের কাজ শেষে তা চালু হওয়ার কথা জানালেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।
দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেললাইন ওই মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে পারেন বলে জানান তিনি।
শনিবার চট্টগ্রামে কালুরঘাট সেতু সংস্কার বিষয়ক এক অনুষ্ঠানে কক্সবাজার পর্যন্ত দ্রুতগতির ট্রেন চলাচলের জন্য ১৯৩১ সালে নির্মিত পুরনো এ রেল সেতু সংস্কার করা হচ্ছে জানিয়ে রেল সচিব বলেন, সেখানে নতুন একটি সেতুও নির্মাণ করা হবে; যেটির নকশা প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনুমোদন করেছেন।
বর্তমানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ট্রেন চলাচল করছে। সেখান থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ করছে সরকার। গত ডিসেম্বরে দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।