সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে বাল্যবিবাহ প্রতিরোধে “ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যে নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২ টায় তিন নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদ হলরুমে তানোর এপি’ শিশু ও যুব ফোরামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ।
গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সরকার প্রদীপ, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,তিন নং পাঁচন্দর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, শিশু ফোরাম যুব ফোরাম, ও স্থানীয় ব্যক্তিবর্গ ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।