প্রেমিকা ও তার বাবাকে গুলি করে আত্মহত্যা করেছে ভারতের মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। ভারতের মালিখেদি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশের সাব-ডিভিশনাল অফিসার ভবিষ্য ভাস্কর এএনআইকে জানিয়েছেন, প্রেমজনিত ঘটনায় এক নারী ও তার বাবাকে গুলি করে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় ঠিক কী কারণে ওই পুলিশ কনস্টেবল, প্রেমিকা ও তার বাবাকে গুলি করেছেন তা জানানো হয়নি এনডিটিভির প্রতিবেদনে। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত ওই প্রেমিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে তার বাবা মারা গেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।