
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২৯ নং ওয়ার্ডের হেবীওয়েট কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান।তিনি ট্রাক্টর প্রতীক বরাদ্দ পেয়েছেন।
২ জুন (শুক্রবার) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিন ২৯ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ট্রাক্টর প্রতীক পান।
প্রতীক বরাদ্দ পেয়ে ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান বলেন, এবারে আমি ট্রাক্টর প্রতীক বরাদ্দ পেয়েছি।২৯ নং ওয়ার্ডবাসীর উন্নয়নের প্রতীক এবার ট্রাক্টর।ওয়ার্ডবাসী এবার আমার প্রতি আস্থা রেখে ভোট দিবেন বলে আমি শতভাগ আশাবাদী।রাসিকের অন্য সব ওয়ার্ডের চেয়ে আমার ওয়ার্ডে সর্বোচ্চ কাজ করতে চাই।আমি এবার নির্বাচিত হলে স্মার্ট ও ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলবো ইনশাআল্লাহ।
জনপ্রিয় এই কাউন্সিলর প্রার্থী আরও বলেন, ওয়ার্ডবাসী এখন অনেক সচেতন।আমার ওয়ার্ডে শিক্ষিত মানুষের হার বেশি।এখানে যারা কাজ করবে জনগণ তাদেরকে ভোট দিবেন।এই বিশ্বাসেই আমি শতভাগ নিশ্চিত জনগণ আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
প্রতীক বরাদ্দের সময় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাসিক নির্বাচনে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ১১২ জন।তবে মেয়র (৪ জন) ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে (৪৬ জন) লড়াই করছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।