করোনা মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে নতুন করে সরাসরি পাসপোর্ট হাতে পেয়ে খুশি মালয়েশিয়া প্রবাসীরা, দাবি অনলাইনের পাশাপাশি সরাসরি আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি দেওয়ার!

স্থানীয় সময় শনিবার সরকারি ছুটির দিনে বিনাপারশ্রমিকে মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তির কথা চিন্তা করে শনি রবি বার সরাসরি পাসপোর্ট বিতরণ করছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর।

এ সময় পাসপোর্ট নেওয়ার জন্য প্রায় হাজার প্রবাসী বিভিন্ন রাজ্য থেকে দূতাবাসে আসেন, সরাসরি পাসপোর্ট হাতে যেমন খুশি তেমনি তাদের অভিযোগের নেই কোন শেষ, দাবি জানিয়েছেন পাসপোর্ট জমা দেওয়ার ১ মাসের মধ্যে ডেলিভারি দেওয়া, পাসপোর্ট আবেদন ও ডেলিভারি অনলাইনের পাশাপাশি সরাসরি দেওয়া, প্রবাসীরা বলেন এই দুই মাধ্যম চালু থাকলে তাদের ভোগান্তি কমবে!

বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর পাসপোর্ট অফিসে সরাসরি এসে পাসপোর্ট বিষয় নিয়ে প্রবাসীদের অভিযোগে মুখে পড়েন সাংবাদিক রা।