বিশেষ প্রতিনিধি-

রক্ত যোদ্ধাদের সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি এর নতুন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আকলিমা আফরোজ আখিকে সভাপতি ও রাসেল হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সংগঠনটির উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন, প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল আহমেদ ও পরিচালক আসাদুল ইসলাম আসাদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

৩৫ সদস্য বিশিষ্ট কমিটির বাকীরা হলেন- সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, স্বপন মিয়া, সামিউল ইসলাম, সহ-সভাপতি সিহাব উদ্দিন, ইউসুফ আলী, আতিকুর রহমান, মতিনূর রহমান, শরিফুল ইসলাম, রায়হান খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, আর এল হৃদয় খান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক তাল্লাদ, অর্থ সম্পাদক মোক্তাদির তালুকদার, সহ-অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (মুন্সি), প্রচার সম্পাদক ওমর ফারুক, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আজিম,

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রবাসি কল্যাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আহমেদ সুমন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাকিবুল ইসলাম শান্ত, চিকিৎসা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা আশা, সহ- চিকিৎসা বিষয়ক সম্পাদক শাকিল আহাম্মেদ, ক্রিড়া বিষয়ক সম্পাদক তানজিম আহমেদ দিহান, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক সামির হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম স্বপ্না, কার্য নির্বাহী সদস্য হেদায়েতুল্লাহ, আলমগীর হোসেন, জুয়েল রানা, ইউসুফ নবীন, সাকিব হাসান, সাব্বির হোসেন, হাবিবুর রহমান।