কেএম জহুরুল হক (জনি)গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা চৌরাস্তা নামক মোড়ে অবৈধ ট্রাক্টর নামক কাঁকড়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে লিটন মিয়া( ১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয় হয়েছে।২৬ এপ্রিল সকাল ১০ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ,স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে ৷নিহত লিটন মিয়া বেলকা গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে, এ তথ্য নিশ্চিত করেন স্থায়ী এলাকাবাসী।অবৈধ কাঁকড়ার যত্রতত্র চলাচলের হাত থেকে এলাকাবাসী রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।